দিনের শুরু মর্মান্তিক পথ দুর্ঘটনায়, বাবা-ছেলেসহ নিহত ৯ - The News Lion

দিনের শুরু মর্মান্তিক পথ দুর্ঘটনায়, বাবা-ছেলেসহ নিহত ৯




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানের ট্রলি উল্টে খাদে পরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার শ্রমিক।  আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পিরোজপুর (সোনামসজিদ) বারিকবাজার সড়কের ভাঙা সাঁকোর কাছে এ দুর্ঘটনা ঘটে।  


নিহতরা হলেন– চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের বালিয়াদীঘি গ্রামের নওশাদ আলীর ছেলে আবুল কাশেম, একই এলাকার ইমান আলীর ছেলে বাবু, তাজাকুল ও তার ছেলে মিঠুন, মো. কাবিলের ছেলে কায়েম, আমানুরের ছেলে শিশু, রেহেমানের ছেলে আতাউর রহমান। নিহত আরও দুজনের পরিচয় জানা যায়নি।  স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ১২ জন কৃষক ভটভটিতে করে ধান নিয়ে বাড়ি ফিরছিল। 


পথে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকার ভাঙ্গাব্রিজে ভোর পৌনে ৫টার দিকে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাড়িতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান এবং আহত হন পাঁচজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.